স্কুলের ইতিহাস

কলেজ প্রতিষ্ঠার ইতিহাস

১ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ। সমমনা কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তিদের সাথে আলোচনা করে এলাকায় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে খাগড়াছড়ির দুই বারের নির্বাচিত সংসদ সদস্য বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয় প্রতিষ্ঠা করেন “কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ”। নিজের দানকৃত ১.২০ (একর) জমির উপর গড়ে তোলেন কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন। বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৪তলা বিশিষ্ট আইসিটি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালীতে স্থাপিত এ প্রতিষ্ঠানটি মূল উদ্দেশ্য হলো স্বল্প খরচে স্থানীয় সাধারণ মানুষের মাঝে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়া। কলেজটি সরকারি বিধি মেনে ২০১৭ সালের ২০ জুন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্থাপনার অনুমোদন লাভ করে। পরবর্তীতে কলেজের পাঠদান ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন পূর্বক একই বছরের ১৩ জুলাই পাঠদানের অনুমতি প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ২৩/০৭/২০১৭ তারিখে কলেজটি ব্যানবেইস কর্তৃক ডহহস লাভ করে (ডহহস-১৩৮২২৩)। পরবর্তীতে দীর্ঘ প্রায় ৫ বছর পর প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বিভিন্ন শর্ত পূরণ করায় ১১/১২/২০২২ খ্রিস্টাব্দ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ-কে একাডেমিক স্বীকৃতি প্রদান করে। বর্তমানে কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট ৪২৯ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। আগামীতে এ কলেজটিকে ডিগ্রি কলেজে উন্নিত করার জন্য কলেজ প্রশাসন প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাবে।