সভাপতি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
সভাপতির বাণী
দারিদ্র্য বিমোচনের প্রধান হাতিয়ার হলো শিক্ষা। মেধা ও মননে আধুনিক, চিন্তা চেতনায় উন্নত ও প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি জাতিই পারে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠার অন্যতম বৈশিষ্ট্য হলো দেশের সকল মানুষকে যথাযথ শিক্ষায় শিক্ষিত করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা । প্রকৃত পক্ষে একটি দক্ষ জনগোষ্ঠীই পারে দেশের উন্নতি সাধন করতে। বর্তমান আওয়ামীলীগ সরকার সত্যিকার অর্থেই একটি শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকরের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অপরাপর এলাকার ন্যায় পার্বত্য এলাকাতেও শিক্ষা বিস্তারের জন্য নিরন্তর প্রয়াস চলিয়ে যাচ্ছেন। এ অঞ্চলের মানুষকে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য মননীয় প্রধানমন্ত্রী নতুন নতুন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী এ উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার প্রয়াস হিসেবে আমার নির্বাচনী এলাকা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ২০১৫ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায় আমিও একটি কলেজ প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠাকাল থেকে এ কলেজটি এলাকার সাধারণ পরিবারের সন্তানদের স্বল্প খরচে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিয়ে যাচ্ছে। একাডেমিক পড়ালেখার পাশাপাশি সহপাঠক্রমিক কর্যক্রমও নিয়মিত চালিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানের শিক্ষকগণ। আগামীতে এ কলেজ থেকে দেশ ও দেশের বাইরে গিয়ে সুনামের সহিত বিভিন্নভাবে দেশের সেবা করতে পারলে আমার শ্রম ও উদ্দেশ্য সার্থক হবে।





Users Today : 3
Users Yesterday : 1
Total Users : 259
Views Today : 3
Views Yesterday : 1
Total views : 566



















