অধ্যক্ষ’র বাণী
দেশ বা জাতির উন্নয়ন-অগ্রগতির মূলমন্ত্র হলো শিক্ষা। শিক্ষা গ্রহণ ব্যতীত কোন জাতি সমৃদ্ধি লাভ করেছে এরকম নজির পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নেই। পৃথিবী পরিবর্তনকারী মণীষীরাও শিক্ষার উপর যথেষ্ট গুরুত্ব দিয়ে গেছেন। মূলত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই আধুনিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। শিক্ষার কল্যাণে এখন আমরা সমগ্র বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছি। সর্বোপরি জাতির উন্নতি, অস্থিত্ব সমাজ-সংস্কৃতির লালন, সাহিত্যচর্চা সবকিছুর মাপকাঠি হলো শিক্ষা ।
২০১৫ সালের ১ জুলাই ‘কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ প্রতিষ্ঠা লাভ করে। দীঘিনালা তথা খাগড়াছড়ির কৃতী সন্তান শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি মহোদয় তাঁর সহ-ধর্মিনী মিজ মল্লিকা ত্রিপুরা ও দীঘিনালাবাসীদের সহযোগিতায় এ কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ কলেজ, এলাকার সকল শ্রেণির শিক্ষার্থীর কাছে স্বল্প খরচে ভালো মানের পড়ালেখা করার সুযোগ প্রদান কওে যাচ্ছে। এ কলেজটি নিয়মমাফিক শ্রেণি কার্যক্রম পরিচালনা, সহ-শিক্ষা কার্যক্রমসহ সরকার নির্ধারিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ভালো অবস্থান তৈরি করে স্থানীয় প্রশাসন ও জনগনের প্রশংসা ও আস্থা অর্জন করেছে খুব অল্প সময়ে। আগামীতে আরো ভালো কিছু করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি ।
শুভেচ্ছান্তে- সাধন ত্রিপুরা
অধ্যক্ষ
কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ
